ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট! ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ? বিশ্বকাপ ফুটবল ফাইনালের টিকিটের দাম দেখে মাথায় হাত সমর্থকদের নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু হাতির গায়ে রং করে ফোটোশুট! অবোলার মৃত্যুর পরে ফুঁসে উঠলেন, মোদীর কাছে কী আর্জি রূপালির? ‘আমরা মরতে চাই না’! পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতে হরমুজ় প্রণালীতে আটক জাহাজগুলির নাবিক-কর্মীদের আর্তি চিন বানিয়ে ফেলল সাড়ে তিনশো কেজি ওজনের শক্তিশালী কার্গো ড্রোন হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের নতুন বার্তা নওগাঁর পত্নীতলায় নারী সেজে তেল নিতে এসে ধরা খেলেন যুবক সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ আটক ভারতীয় নাগরিক বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল, ঘটনা কী? নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার "অবহেলা নয়,সম্ভাবনার আলো"ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সুনাগরিক হিসাবে গড়তে সেমিনার অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার আভাস: চার শিশুর আক্রান্তে সতর্ক স্বাস্থ্য বিভাগ রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প গুরুদাসপুরে সড়কের প্রায় ৪ শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪৪:৪১ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ৬ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ৬ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিরিট পান করেন। এরপর একে একে ছয়জন মারা যান। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ এই ঘটনা তদন্ত করছে এবং নিহতদের বাড়িতে যাচ্ছে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্তি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং একই এলাকার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।

এ ছাড়া একই এলাকার দিনমজুর আলিম উদ্দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশ না করে স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহ বাজারে অবৈধভাবে স্পিরিট বিক্রি হয়ে আসছে। প্রশাসনের নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

নাম প্রকাশ না করে ডিঙ্গেদহ বাজার এলাকার স্থানীয় আরেক বাসিন্দা বলেন, এই বাজারে অনেক দিন ধরেই গোপনে স্পিরিট বিক্রি হয়। কেউ কিছু বললে হুমকি দেয়। এখন ছয়জনের প্রাণ গেল, তবু যদি প্রশাসন সজাগ হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দুলু মিয়া বলেন, ডিঙ্গেদহ বাজারে একসঙ্গে বেশ কয়েকজন স্পিরিট পান করেছিলেন। আমার ওয়ার্ডের দুজন মারা গেছেন। এছাড়া আরও কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার

রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার