ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর একাধিক পরকীয়ার তথ্য ফাঁস

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪১:১৫ অপরাহ্ন
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর একাধিক পরকীয়ার তথ্য ফাঁস ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর একাধিক পরকীয়ার তথ্য ফাঁস
রাঙ্গামাটির চন্দ্রঘোনায় এক কৃষককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার ঘটনায় তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে জানা গেছে, স্ত্রী কহিনূর আক্তারের একাধিক পরকীয়ার সূত্রেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার ওমর ফারুক।

নিহত কৃষক দিদার আলম (২৮) রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার পশ্চিম কোদালা গ্রামের বাসিন্দা। তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি।

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে ৪ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে কহিনূর আক্তার ও তার সহযোগী আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে কহিনূর স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে আরেক যুবক মো. হানজালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। খালেক ও হানজালার পরামর্শে ৩০ জুন রাতে তিনি ঘুমের ওষুধ খাইয়ে স্বামী দিদার আলমকে হত্যা করেন।

পরে মরদেহ ধান শুকানোর প্লাস্টিক দিয়ে মুড়িয়ে পার্শ্ববর্তী কোদালা খালে ফেলে দেওয়া হয়। সেদিন বৃষ্টির কারণে খালে প্রবল স্রোত থাকায় দিদারের মরদেহ ভেসে যায় বলে ধারণা করা হচ্ছে।

কহিনূরের স্বীকারোক্তির ভিত্তিতে ১১ অক্টোবর হানজালা ও মো. সেলিমকে গ্রেপ্তার করে পিবিআই। পরে আদালতে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান।

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার ওমর ফারুক বলেন, দিদার আলমের স্ত্রী কহিনূরের সঙ্গে খালেক ও হানজালার প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সঙ্গেই তিনি শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। খালেকের সঙ্গে সম্পর্কের কথা স্বামী জানলেও হানজালার বিষয়টি গোপন ছিল। প্রকৃতপক্ষে হানজালার সঙ্গেই তার সম্পর্ক গভীর ছিল।

তিনি আরও বলেন, দিদার নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা খালেককে সন্দেহ করে মামলা করেন। তবে প্রাথমিক তদন্তে খালেকের হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড