ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:১৬:০২ অপরাহ্ন
পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ছবি: সংগৃহীত
আমাদের প্রত্যেকটি কাজ নিয়তের সাথে সম্পর্কিত বা প্রত্যেকটি কাজের প্রতিদান আমরা পাবো আমাদের নিয়ত অনুযায়ী। ওমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। (সহিহ বুখারি: ১)

নিয়ত হল মনে কোনো কাজের দৃঢ় ইচ্ছা করা। এই ইচ্ছা সব আমলের জন্য জরুরি। নামাজের জন্যও জরুরি। কেউ যখন নামাজে দাঁড়াবে, তার অন্তরে নিয়ত থাকতে হবে, তার জানা থাকতে হবে যে সে নামাজ শুরু করছে, কোন নামাজ শুরু করছে, কত রাকাত নামাজ সে পড়বে ইত্যাদি। অন্তরের এই ইচ্ছা ও জানা থাকার নামই নিয়ত।

মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়
মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়। তবে কেউ যদি অন্তরের নিয়তের পাশাপাশি নিয়তের বিষয়টি মুখেও উচ্চারণ করতে চায় তবে তারও অবকাশ আছে। কেউ মুখে উচ্চারণ করে নিয়ত করলে তা নাজায়েজ বা বিদআত হবে না।

৫ ওয়াক্ত ফরজ নামাজের নিয়ত
ফরজ নামাজগুলোতে কোন নামাজ আদায় করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানা থাকা জরুরি। যেমন, ফজরের ফরজ নামাজ পড়ছি, জোহরের ফরজ নামাজ পড়ছি এভাবে কোন ফরজ নামাজ সে ব্যাপারে নির্দিষ্ট নিয়ত থাকতে হবে।

এখানে আমরা ৫ ওয়াক্ত ফরজ নামাজের বাংলা নিয়ত তুলে ধরলাম:

১. ফজরের নামাজের নিয়ত (২ রাকাত ফরজ)
নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

২. জোহরের নামাজের নিয়ত (৪ রাকাত ফরজ)
নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

৩. আসরের নামাজের নিয়ত (৪ রাকাত ফরজ)
নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

৪. মাগরিবের নামাজের নিয়ত (৩ রাকাত ফরজ)
নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

৫. ইশার নামাজের নিয়ত (৪ রাকাত ফরজ)
নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ইশার চার রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

কাজা নামাজের নিয়ত
ফরজ নামাজ ছুটে গেলে কাজা আদায়ের ক্ষেত্রেও ওয়াক্ত নির্দিষ্ট করে নিয়ত থাকা জরুরি। কাজা নামাজের জন্যও উল্লিখিত পদ্ধতিতেই নিয়ত করবে। শুধু নামাজের সঙ্গে ‘কাজা’ যুক্ত করবে। যেমন ফজরের নামাজ ছুটে গেলে পরবর্তীতে কাজা আদায় করার জন্য দাঁড়ালে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজের কাজা আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

কারো যদি কাজা নামাজ অনেক বেশি হয় এবং কাজা হওয়ার দিন-তারিখ মনে না থাকে, তাহলে এভাবে নিয়ত করবে যে ’আমার জিম্মায় কাজা হিসেবে থাকা সর্বশেষ জোহরের নামাজের কাজা আদায় করছি’। এভাবে প্রত্যেক ওয়াক্তের কাজা নামাজ আদায় করার সময় নিয়ত করতে হবে। যতদিন তার মন এ সাক্ষ্য না দেবে যে তার জিম্মায় আর কোনো কাজা নামাজ বাকি নেই, ততদিন পর্যন্ত কাজা নামাজ আদায় করতে থাকবে।

সুন্নত ও নফল নামাজের নিয়ত
ফরজের সাথে প্রতি ওয়াক্তে আমরা যে সুন্নত নামাজগুলো আদায় করি, সেগুলোতে ওয়াক্ত নির্দিষ্ট করে নিয়ত থাকা ভালো, কিন্তু জরুরি নয়। এ সব নামাজ শুধু ‘নামাজ আদায় করছি’ এ রকম নিয়তে আদায় করলেও হয়ে যাবে। কেউ যদি ফজরের আগে দুরাকাত, জোহরের আগে চার রাকাত, মাগরিবের পর দুরাকাত বা ইশার পর দুরাকাত নামাজ শুধু নামাজ পড়ার নিয়তে আদায় করে তাহলে তা ওই ওয়াক্তের সুন্নত হিসেবেই আদায় হবে। আর বিতর নামাজের সময় ‘বিতর নামাজ পড়ছি’ এ রকম নিয়ত করতে হবে।

এ ছাড়া অন্যান্য নফলের ক্ষেত্রেও শুধু ‘নামাজ আদায় করছি’ বা ‘নফল নামাজ আদায় করছি’ এমন নিয়ত থাকাই যথেষ্ট।

নামাজের নিয়ত কখন করতে হবে? নামাজ শুরু করার পর নিয়ত পরিবর্তন করা যাবে?
নামাজের নিয়ত করতে হবে নামাজ শুরু করার আগেই। এক নিয়তে নামাজ শুরু করার পর নামাজের ভেতরে নিয়ত পরিবর্তন করা যায় না। কেউ নিয়ত পরিবর্তন করলেও তা কার্যকর হয় না।

যেমন কেউ যদি ফজরের সুন্নত আদায়ের নিয়তে নামাজ শুরু করে, এরপর নামাজের ভেতরে নিয়ত করে যে, আমি এই নামাজ গতকালের ফরজের কাজা হিসেবে আদায় করছি, তাহলে তা শুদ্ধ বা কার্যকর হবে না। ওই নামাজ ফজরের সুন্নত হিসেবেই আদায় হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর