ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মতিহারে পরিত্যক্ত অবস্থায় তাজা একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৭:৪৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৭:৪৫:২৯ অপরাহ্ন
মতিহারে পরিত্যক্ত অবস্থায় তাজা একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার মতিহারে পরিত্যক্ত অবস্থায় তাজা একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার
রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা রকেট লাঞ্চার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আরএমপি বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর বউ বাজার এলাকা থেকে  রকেট লাঞ্চারটি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় নগরীর মতিহার থানাধীন মির্জাপুর বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটি কাটার সময় নিচে একটি রকেট লাঞ্চার শেল দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে ইনচার্জ এসআই আবুল হাসান ও তাঁর নেতৃত্বাধীন টিম দ্রæত ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন।

রকেট লাঞ্চার উদ্ধারের বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে অবহিত করা হয়। তাঁর সার্বিক তত্ত¡বাধানে একই দিন দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিটের এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল শেলটি আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে ধ্বংস করে। 

নিষ্ক্রিয়করণ ও ধ্বংসের সময়ে উপস্থিত ছিলেন মতিহার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক।

তিনি জানান, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও জানান আরএমপি’র মুখপত্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি