ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর শান্তি চুক্তিতে রাজি না হলে উড়িয়ে দেওয়া হবে ইরানকে! ট্রাম্পের নতুন হুমকি ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে হামলা জোরদার ইরানের ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু! নিউ ইয়র্কে প্রতিনিয়তই চুরি হচ্ছে দামি দামি গাড়ি রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র নিউ ইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত

মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা!

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৫৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৫৮:২৩ অপরাহ্ন
মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলি-গ্ল্যামারের ছটা! ছবি: সংগৃহীত
প্রতি বছর দিওয়ালি উপলক্ষে তারকাখচিত চাঁদের হাটের আয়োজন করেন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। এবারও তাঁর হাত ধরে আলোর উৎসব দিওয়ালির শুরু হয়ে গেল বলিউডে। রবিবার মুম্বইয়ের জমকালো দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন চলচ্চিত্র জগতের সেকাল থেকে একালের তারকারা।

ডিজাইনার মনীশ মালহোত্রার পার্টি যখন, তারকাদের সেরা সাজে দেখা যাবে, সেটাই দস্তুর। এবারের পার্টিও বাদ গেল না সেই গ্ল্যামারের ছটা থেকে। এভারগ্রিন রেখা, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, কাজল, উর্মিলা মাতণ্ডকর, করিনা কাপুর থেকে শুরু করে তরুণ প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান, কৃতি স্যানন,  অনন্যা পান্ডে - সবাই ছিলেন উৎসবের সাজে উজ্জ্বল।

করিনা কাপুর পরেছিলেন সাদা আনারকলি, চিরচেনা গ্ল্যামারে ঝলমল করছিলেন বলিউডের 'গীত'। কাজল এসেছিলেন মেয়ে নিসার সঙ্গে, মা-মেয়ের যুগলবন্দিতে পার্টিতে এনেছিলেন গ্ল্যামারের ছোঁয়া। মাধুরী দীক্ষিতের রয়্যাল ব্লু শাড়ি নজর কেড়েছে সকলের, তাঁর সঙ্গে ছিলেন করণ জোহর।

গৌরী খান পরেছিলেন উজ্জ্বল লাল পোশাক, আর সুহানা খান মনকাড়া নীল শাড়িতে। পুত্রবধূ রাধিকা মার্চেন্টের সঙ্গে হা ধরে পার্টিতে ঢুকতে দেখা যায় নীতা আম্বানিকেও।

সারা আলি খান উৎসবের মেজাজে মানানসই লেহেঙ্গায় হাজির। অনন্যা পান্ডে সোনালি রঙে পার্টিতে যোগ করেছিলেন নিজস্বতা। অন্যদিকে, ববি দেওল ও প্রীতি জিন্টার ‘সোলজার’ রিইউনিয়ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

শিল্পা ও শমিতা— ছিলেন প্যাস্টেল শেডের মনোরম সাজে। রেখা তাঁর চিরাচরিত কাঞ্জিভরমে ঐতিহ্য ধরে রাখেন, হেমা মালিনী পরেছিলেন কেপসহ ব্লাউজ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন দেখা যায়।

অভিনেতা বিজয় ভার্মা, আদিত্য রায় কাপুর, ইব্রাহিম আলি খান, অর্জুন কাপুর ও ববি দেওলও পার্টিতে উপস্থিত ছিলেন স্বমেজাজে।

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের পাশাপাশি ব়্যাম্পে নজর কাড়েন প্রেমিকযুগল বীর পাহাড়িয়া-তারা সুতারিয়াও।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭