ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি

কর্নেল রাজিবকে ওপর থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৫৪:৫৭ অপরাহ্ন
কর্নেল রাজিবকে ওপর থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ফাইল ফটো
উপ-সামরিক সচিব (ডিএসপিএম) কর্নেল রাজিবকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ওপর থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, কর্নেল রাজিব এখন বিদেশে পলাতক। 

ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য তাজুল ইসলাম। তিনি জানান, এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড পাওয়া গেলেও এটি এতদিন শনাক্ত করা যায়নি। অবশেষে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা গেল নির্দেশ বাস্তবায়নকারী ছিলেন উপ সামরিক সচিব কর্নেল রাজিব।

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে ট্রাইব্যুনালে। এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

প্রথম দিনে আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, রোববার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সময় প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা হয়। বিচার বাধাগ্রস্ত করতেই এই হামলা বলেও জানান তিনি।

এসময়, বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেন তিনি। প্রসিকিউটররা জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করতে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। এরপরই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়