ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা

ফিনল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত ডাচদের

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৬:৪৯ অপরাহ্ন
ফিনল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত ডাচদের ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে নেদারল্যান্ডস। এতে নিজ গ্রুপে শীর্ষস্থান আরও পোক্ত করল ডাচরা।

রোববার (১২ অক্টোবর) জোহান ক্রুইফ অ্যারেনায় ফিনল্যান্ডকে আতিথ্য দেয় নেদারল্যান্ডস।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ডাচরা। চতুর্থ মিনিটে ডনিয়েল মালেনের গোলে লিড নেয় অরেঞ্জরা। ১৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। নেদারল্যান্ডস তৃতীয় গোল পায় পেনাল্টি থেকে। ৩৮ মিনিটে মেমফিস ডিপাই স্পট কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৩-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অতিথিরা। তবে স্বাগতিকদের রক্ষণভাগ ভেঙে বল জালে জড়াতে ব্যর্থ হয় ফিনল্যান্ডের ফরোয়ার্ডরা। উল্টো ৮৪ মিনিটে চতুর্থ গোল হজম করে সফরকারীরা। এবার স্কোর শিটে নাম লেখান কোডি গ্যাকপো।

উল্লেখ্য, ৬ ম্যাচে ৫ জয় তুলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ডাচরা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে পোল্যান্ড। মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হবে এই দু’দল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪