ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

২৭ মামলায় জয়— তবুও চাকরি স্থায়ী নয়! রাজশাহীতে সওজের কর্মচারীদের কর্মবিরতি

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪৬:১২ অপরাহ্ন
২৭ মামলায় জয়— তবুও চাকরি স্থায়ী নয়! রাজশাহীতে সওজের কর্মচারীদের কর্মবিরতি তবুও চাকরি স্থায়ী নয়! রাজশাহীতে সওজের কর্মচারীদের কর্মবিরতি
রাজশাহীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অস্থায়ী কর্মচারীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে তারা রাজশাহী সওজ কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তারা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানান। বক্তারা বলেন, এই দাবিকে ঘিরে ইতোমধ্যে ২৭টি মামলা হয়েছে। সব মামলাতেই অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এখনো আদালতের রায় বাস্তবায়ন করেনি। তারা দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান এবং তা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য রাখেন সওজ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসম্পাদক নুরুল আমিনসহ অন্যরা।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোনো কর্মচারী যদি ধারাবাহিকভাবে ১৮০ দিন বা তার বেশি সময় একই প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে তাকে স্থায়ী কর্মচারী হিসেবে বিবেচনা করার বিধান রয়েছে। শ্রম আইন বিশেষজ্ঞদের মতে, অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের অবদানকে উপেক্ষা করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে সড়ক বিভাগ রাজশাহী’র অতিরিক্ত প্রধান প্রকেীশলী ড.মো: আব্দুল্লাহ আল মামুন কে মুঠোফোনে কল দিল, তিনি মিটিং আছি বলে বিষয়টি এরিয়ে যান।

এছাড়া এ বিষয়ে সড়ক বিভাগ রাজশাহী’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে এই বিষয়ে আমার কথা বলার এখতিয়ার নেই, আপনি চিফ ইন্জিনিয়ার স্যারের সাথে কথা বলুন।

দেশের বিভিন্ন জেলায় সওজের অস্থায়ী কর্মচারীদের মধ্যে একই দাবি নিয়ে আন্দোলন চলছে। সম্প্রতি রাজবাড়ী ও গোপালগঞ্জেও অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। তাদের দাবি— দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের স্থায়ী করে জনস্বার্থে কাজের মান ও জবাবদিহিতা নিশ্চিত করা।

রাজশাহীর স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রমিকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

অস্থায়ী কর্মচারীদের দাবি বাস্তবায়িত না হলে এ ধরনের আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে সওজের চলমান উন্নয়ন প্রকল্প ও সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে।

শ্রম বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আন্দোলন কেবল শ্রমিক অসন্তোষ নয়, প্রশাসনিক অদক্ষতারও প্রতিফলন। তারা বলেন, “যারা বছরের পর বছর একই প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের অনিশ্চয়তায় রেখে প্রশাসন নিজেরাই কর্মদক্ষতা হারাচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন