ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

শিশুর উচ্চতা বাড়বে, মনঃসংযোগও, স্ট্রেচিং অভ্যাস করলে সংক্রামক অসুখবিসুখ ছুঁতে পারবে না

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৪১:২৭ অপরাহ্ন
শিশুর উচ্চতা বাড়বে, মনঃসংযোগও, স্ট্রেচিং অভ্যাস করলে সংক্রামক অসুখবিসুখ ছুঁতে পারবে না ছবি: সংগৃহীত
স্কুলব্যাগের ভারে কাঁধে ব্যথা। বইয়ের পাতায় সারা দিন মুখ গুঁজে অথবা মোবাইল-ট্যাব নিয়ে এতটাই মেতে যে, বাইরে গিয়ে খেলাধুলা করার সময়ই নেই ছোটদের। ফলে ওজন বাড়ছে। বাড়ির খাবারে রুচি নেই, বাইরের খাবার খেয়ে মেদও বেড়ে চলেছে। ছোট থেকেই সন্তান পড়াশোনায় তুখোড় হোক, বাবা-মায়েরা এমনটাই চান। আর সেই অভিলাষ পূরণ করতে গিয়ে ছোট থেকে শরীরচর্চা করার অভ্যাসটাই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মায়ের অভিযোগ, তার সন্তান বড় রোগা, কিছুই খায় না। অথচ সে কিন্তু তরতরিয়ে বেড়ে উঠছে। আবার অনেকে বলছেন, ছোট থেকেই ওজন এতটা বেশি যে তা কমছে না কিছুতেই। শিশুর পুষ্টি ও বৃদ্ধির জন্য সুষম খাবার যেমন জরুরি, তেমনিই প্রয়োজন কিছু শারীরিক কসরতও। তার জন্য স্ট্রেচিং আদর্শ। বাড়িতেই অন্তত আধ ঘণ্টার জন্য হলেও নানা রকম স্ট্রেচিং অভ্যাস করতে পারলে, পেশির জোর বাড়বে, মনঃসংযোগও বৃদ্ধি পাবে।

কী ধরনের স্ট্রেচিং করতে পারে ছোটরা?

১) প্রথমে আর্ম সার্কল৷ এক বার ঘড়ির কাঁটার দিকে ও পরে ঘড়ির কাঁটার বিপরীতে কাঁধের কাছ থেকে ১০ বার করে এক-একটা হাত উপরে-নীচে ঘোরাতে হবে।

২) এর পরে শোল্ডার সার্কল৷ সোজা দাঁড়িয়ে কাঁধকে ১০ বার ঘড়ির কাঁটার দিকে ও ১০ বার ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে হবে।

৩) এই দুই স্ট্রেচিংয়ে শরীরের জড়তা কাটবে। এর পর সোজা দাঁড়িয়ে সাইড বেন্ডিং, ব্যাক বেন্ডিং ও ফ্রন্ট বেন্ডিং করতে হবে ১০ বারা করে। শরীর একবার বাঁ দিকে, এক বার ডান দিকে ও তার পরে নীচের দিকে ঝুঁকি দুই হাত দিয়ে দুই পায়ের আঙুল স্পর্শ করতে হবে।

৪) এ বার বাটারফ্লাই পোজ় করতে পারে। ছোটদের জন্য খুব ভাল স্ট্রেচিং। মেঝেতে বসে দুই পায়ের পাতা সামনাসামনি জুড়ে রাখতে হবে। এ বার দুই হাত দিয়ে দুই পায়ের পাতা ধরে হাঁটু ওঠা-নামা করতে হবে। ১০ সেট করে তিন বার করতে হবে এই ব্যায়াম। নিয়মিত অভ্যাসে পায়ের জোর বাড়বে, কাফ মাসলের ব্যায়াম হবে। শরীরের ভারসাম্য ঠিক থাকবে, ‘গ্রোথ পেন’-এ ভুগবে না শিশু।

৫) ছোটদের জন্য আরও একটি ভাল স্ট্রেচিং হল পেলভিক টিস্ট। প্রথমে চিত হয়ে শুতে হবে। এ বার কোমর মাটিতে রেখে দুই পা মাটি থেকে তুলে কোমরের সঙ্গে সমকোণে রেখে থাকতে হবে দশ সেকেন্ড। হাত থাকবে দেহের দুই পাশে। এ বার পর্যায়ক্রমে ডান পা ও বাঁ পা তুলে একই ভাবে থাকতে হবে। এই ব্যায়ামে পেটে চাপ পড়বে। এতে মেদ ঝরবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা