ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার ২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি শাভুওত উৎসব ঘিরে আল-আকসায় প্রবেশের চেষ্টা, ১৩ ইহুদি তরুণ গ্রেফতার কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর

নোয়াখালীতে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০২:৪৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০২:৪৬:০০ অপরাহ্ন
নোয়াখালীতে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার নোয়াখালীতে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার
জনদুর্ভোগ কমাতে নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে জনগুরুত্বপূর্ণ চলাচলের অনুপযোগী সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন এক বিএনপি নেতা।  

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের ১হাজার মিটার সংস্কার কাজ শুরু করা হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের সড়কটির বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদাময় হয়ে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়ে এলাকার কয়েক হাজার মানুষ। ভোগান্তি বাড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের। স্থানীয় এলাকাবাসী তাদের দুর্ভোগের কথা জানালে সড়কটি নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ শুরু করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন বলেন ,এই সড়কটি মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় স্থানীয় লোকজন বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীবকে জানায়। এরপর তিনি নিজ আর্থায়নে সড়কটি সংস্কার করে দিচ্ছেন। এতে খুশি স্থানীয়রা।

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন বলেন, সড়কটি দীঘদিন যাবত অবহেলিত। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। সেই দিক বিবেচনা করে এ উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং এলাকার মানুষের জনদুর্ভোগ কমাতে নেতাকর্মীদের নিয়ে জনগণের পাশে থেকে কাজ করছি।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার