ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০২:০৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০২:০৮:১১ অপরাহ্ন
নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
'সমন্বিত উদ্যােগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ এর সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ।

আলোচনা শেষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত