ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০১:৫১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০১:৫১:১১ পূর্বাহ্ন
পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
রাজশাহীর পুঠিয়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুরু হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সহকারী কমিশনার বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে পুঠিয়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু কিশোররা এই টিকা পাবে। পুঠিয়া উপজেলায় ৪৮ হাজার ৫৩ জনকে ১৮ দিনের মধ্যে টিকা দেয়া হবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, কোন শিশু যদি কোন কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে সেই দায়িত্ব আমাদের উপজেলা প্রশাসনের ওপর বর্তাবে। আমরা আমাদের সন্তানদের দক্ষ ও সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যারা আমাদের দেশের সম্পদে পরিণত হবে তারা যেন কোনভাবেই রোগে আক্রান্ত না হয়।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সূচনা মনোহারা'র সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. জনাব আলী-মুস্তাফিজ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, স্থানীয় বিএনপি নেতা আনছার আলী, ধোপাপাড়া সঃ প্রঃ বিঃ প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক