ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

৭২ বছর বয়সে অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা সেরেছে চিকিৎসক দেবী শেট্টির, কী ভাবে সম্ভব হল?

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:১৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:১৮:৪৪ অপরাহ্ন
৭২ বছর বয়সে অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা সেরেছে চিকিৎসক দেবী শেট্টির, কী ভাবে সম্ভব হল? ৭২ বছর বয়সে অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা সেরেছে চিকিৎসক দেবী শেট্টির, কী ভাবে সম্ভব হল?
ব্যথা-বেদনা এখন আর বয়স মেনে হয় না। বিশেষ করে আর্থ্রাইটিসের মতো সমস্যা যে কোনও বয়সে এসে হানা দিতে পারে। তা ছাড়া রোজের জীবনে যে একটানা অনিয়ম চলে, তার প্রভাব পড়ে জীবনে। দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থেকে পেশিগুলি শক্ত হয়ে যায়। সেখান থেকেই ব্যথা-বেদনার সূত্রপাত। আর বয়স বাড়লে সেটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্ডিয়োলজিস্ট দেবী শেট্টি জানিয়েছেন, ৫৫ বছর বয়স থেকেই তিনি হাঁটুর তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। এখন তাঁর বয়স ৭২, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

কোনও রকম অস্ত্রোপচার ছাড়াই কী ভাবে তিনি হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পেলেন, তা খুলে বলেছেন দেবী শেট্টি। চিকিৎসক বলেন, ‘‘যোগাসনই আমার হাঁটুর ব্যথার মূল দাওয়াই। বিশ্বাস করুন, এতটুকুও বাড়িয়ে বলছি না! আমি মাত্র দু’-থেকে তিন মাস হল যোগাভ্যাস করছি, আর আমার হাঁটুর ব্যথা এ্কেবারে উধাও হয়ে গিয়েছে। যদি এখন জিজ্ঞেস করেন, আমার ঠিক কোন হাঁটুতে ব্যথা ছিল, সেটাও আমি ভুলে গিয়েছি।’’

হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোনও বেদনানাশক ওষুধ খাননি দেবী শেট্টি। হঠাৎ কেন যোগাসনে মন দিলেন তিনি? প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, ‘‘আমার যখন বয়স কম ছিল তখন আমি ‘বডি বিল্ডার’ ছিলাম, মার্শাল আর্টও করতাম। যখন ৫৫ বছর বয়স হল, তখন থেকেই হাঁটুর ব্যথা শুরু হল। আমার স্ত্রী সারা ক্ষণ আমায় জোর করত যোগাসন শুরু করার জন্য, ওর কথাতেই আমি যোগাভ্যাস শুরু করি।’’

কোন কোন যোগাসনে হবে কাজ?

ভুজঙ্গাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। এ বার হাতের তালু মেঝের উপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দি্কে তুলুন। এর পর মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর পূর্বের অবস্থায় ফিরে যান। প্রথম দিকে এই আসন তিন বার করুন। পরবর্তী কালে ৫-৬ বারও করতে পারেন।

পশ্চিমোত্তনাসন

প্রথমে দুই পা টান টান করে সোজা হয়ে বসুন। শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপরে তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে হাত-সহ কোমর থেকে সামনের দিকে বেশ খানিকটা ঝুঁকে মুখ হাঁটুতে স্পর্শ করুন। আসন করার সময় পেট ভিতরের দিকে হালকা টেনে রাখুন। আগের অবস্থায় ফেরার সময়ে শ্বাস নিতে নিতে হাত ওঠান এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে নিন। দিনে তিন থেকে পাঁচ বার এটি করুন।

সেতুবন্ধ সর্বাঙ্গাসন

মেঝেতে পিঠ সোজা করে শুয়ে পড়ুন। এর পর হাঁটু দু’টি বেঁকিয়ে নিন। মেঝেতে হাত দু’টি সোজা করে ছড়িয়ে রাখুন। পায়ের পাতা এবং হাত দিয়ে খুব শক্ত করে মেঝেতে ভর দিয়ে রাখুন। এর পর ধীরে ধীরে শরীরের পিছনের অংশ মেঝে থেকে উপরের দিকে তুলে ধরুন।

হাঁটুর সমস্যা থাকলে যোগাসন শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুরুর দিকে প্রশিক্ষকের তত্ত্বাবধানেই ব্যয়াম করুন, না হলে হিতে বিপরীতও হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী