ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১ চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন একজন তলিয়ে গেল পুকুরের জলে, আরেকজন ছিটকে পড়ল মৃত্যুর পথে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২ রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত

পত্নীতলায় আশ্রয় এনশিওর প্রকল্পের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৭:০২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৭:০২:৪৮ অপরাহ্ন
পত্নীতলায় আশ্রয় এনশিওর প্রকল্পের সভা অনুষ্ঠিত পত্নীতলায় আশ্রয় এনশিওর প্রকল্পের সভা অনুষ্ঠিত
পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় এনশিওর প্রকল্পের অর্ধ-বার্ষিক ইডিসি সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশে প্রান্তিক পরিবারের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আশ্রয় এনশিওর প্রকল্পের উদ্যোগে উক্ত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম খোকন, হুমায়ুন কবির, আব্দুর রহিম, শাহনাজ আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক আছির উদ্দীন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, ইডিসি সদস্যবৃন্দ, আশ্রয় এনসিওর প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দিন, উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন প্রমূখ। 

উল্লেখ্য, আশ্রয় এনসিওর প্রকল্প পত্নীতলা উপজেলা এবং জেলার নিয়ামতপুর উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ বছর বয়সি শিশুদের মানসম্মত ও বিনোদন মূলক শিক্ষা নিশ্চিত করতে ২০২১ হতে কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরে প্রকল্পের ফেইজ আউট হবে পাশাপাশি কমিউনিটি ফিলানথ্রপির মাধ্যমে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার