ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বিসিবি এবার রাজশাহীতে বিপিএল আয়োজন করবে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:১৬:৪১ অপরাহ্ন
বিসিবি এবার রাজশাহীতে বিপিএল আয়োজন করবে বিসিবি এবার রাজশাহীতে বিপিএল আয়োজন করবে
উত্তরের জেলা রাজশাহীতে বিপিএল করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা

পরে তারা জানিয়েছেন, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে স্টেডিয়ামটির ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা রয়েছে তাদের।

সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ক্রিকেট সিরিজে দর্শকদের উপচে পড়া ভিড় হয়। এতে রাজশাহীতে বিপিএল করার পুরনো আলোচনা আবারো ত্বরান্বিত হয়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী স্টেডিয়ামে এসে মনোমুগ্ধকর পিচ, আউটফিল্ড দেখে বিপিএল করার আশাবাদ ব্যক্ত করেন।

এরপর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে নতুন কমিটি উত্তরের এ জেলাটিতে বিপিএল করার অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামোসহ সমস্ত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম, পরিচালক খালেদ মাসুদ পাইলট।

এদিন সকালে কর্মকর্তারা স্টেডিয়াম ঘুরে দেখেন।

তারা সিদ্ধান্ত নেন, ১২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রেস গ্যালারি, ধারা ভাষ্যকার বক্স, স্টুডিও, স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক রুম, ব্রডকাস্ট পিসিআর রুম, ব্রডকাস্ট ও প্রেস ডাইনিং, জায়ান্ট স্ক্রিন স্থাপন করা প্রয়োজন। এছাড়া ২০টি মোবাইল টয়লেটসহ গ্যালারির টয়লেট সংস্কার, স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন ও পুরো স্টেডিয়ামে রং করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। খেলোয়াড়দের ড্রেসিং রুম স্থানান্তরিত করে প্যাভিলিয়নের নিচতলায় এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেন, বড় টুর্নামেন্ট আয়োজন করতে এই স্টেডিয়ামের ৭০ ভাগ সক্ষমতা আছে। আগামী এক মাসে বাকিটা করার পরিকল্পনা তাদের। তারা প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী সমন্বয় সভায় তা পর্যালোচনা করা হবে। এতে ইতিবাচক সিদ্ধান্ত হলে সংস্কার ব্যয় এবং কাজের সময়সূচি তৈরি করবে জাতীয় ক্রীড়া পরিষদ।

মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলনের মাঠসহ আনুষঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তারা। রাজশাহী বিভাগীয় এই স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে এর আগে অন্তত ৯বার এমন আনুষ্ঠানিক পরিদর্শন করেছে বিসিবি। সেসব পরিকল্পনা আর প্রতিবেদন ফাইলে বন্দি থাকায় বাস্তবায়ন হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা