ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

বগুড়ায় ওটিপি প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:০৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:০৫:৩০ অপরাহ্ন
বগুড়ায় ওটিপি প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার বগুড়ায় ওটিপি প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার
বগুড়ায় মিথ্যা পরিচয়ে বৃত্তি দেওয়ার নামে কৌশলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়ে তা ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে ২৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজু মুন্সি (২৩) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জঙ্গলপাক্ষা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও অভিযোগ সূত্র জানায়, রফিকুল ইসলাম (৬৭) নামে এক ব্যক্তি গত ২৯ জুলাই সদর থানায় মামলা করেন। এতে উল্লেখ করেন, গত ২৭ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে তার জামাই আবদুল হককে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোন করেন। নিজেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দেন। ওই ব্যক্তি রফিকুল ইসলামের নাতি মেজবাউল হকের নাম ও ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে।

এরপর জানায়, নাতিকে বৃত্তির টাকা প্রদান করা হবে। এ সময় ব্যাংক হিসাব নম্বর চাইলে তার জামাই আবদুল হক প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা, বগুড়া শাখার হিসাব নম্বর ও মোবাইল ফোন নম্বর দেন। এর কিছুক্ষণ পর প্রতারকরা ওই মোবাইল ফোন নম্বরে একটি ওটিপি নম্বর পাঠায় এবং কৌশলে নম্বরটি সংগ্রহ করে নেয়। এরপর কয়েক দফায় ব্যাংক হিসাব থেকে মোট ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা উত্তোলন করে নেয়।

এদিকে সদর থানায় মামলা করার পর ওসি ডিবি ইকবাল বাহারের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্রের সন্ধান পান। তারা ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জঙ্গলপাক্ষা এলাকায় অভিযান চালান। প্রযুক্তি নির্ভর অনুসন্ধান ও নিখুঁত গোয়েন্দা তৎপরতায় সেখান থেকে ওই এলাকার জলিল মুন্সির ছেলে মূল প্রতারক রাজু মুন্সিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নগদ ২০ হাজার টাকা ও প্রতারণায় ব্যবহৃত সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

ওসি ডিবি ইকবাল বাহার জানান, ওটিপি বা অনলাইন ব্যাংক প্রতারণা এখন দেশে অন্যতম বড় সাইবার অপরাধ। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড