ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরে একাধিক অনুষ্ঠান জৈসমীনের বরিশালে বজ্রপাতে পানের বরজের দুই শ্রমিকের মৃত্যু রাবিতে রামিসা হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন ছেলে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৭:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৭:৫৮:৩৩ অপরাহ্ন
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন ছেলে বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন ছেলে
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা–মায়ের মৃত্যুর চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছেলে মাসুদ রানা (৩৬)। 

শনিবার (১১ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

এর আগে গত সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া–কুষ্টিয়া মহাসড়কের গুনাইহাটি এলাকায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। বিয়ের দাওয়াতে যাওয়ার পথে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগামী একটি বাস।

এতে ঘটনাস্থলেই মারা যান বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার আনছার আলী (৬০), লালপুর উপজেলার ধলা গ্রামের নয়ন ইসলাম (২৮) ও একই গ্রামের ভ্যানচালক মুনছের প্রামানিক (৬৫)। গুরুতর আহত হন আনছারের স্ত্রী রাশিদা বেগম (৫৪) এবং দুই ছেলে মাসুদ রানা (৩৬) ও রাসেল (২৬)। ওই রাতেই রাজশাহী মেডিকেলে মারা যান রাশিদা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন যাত্রী নিয়ে গুনাইহাটি মোড়ে সড়ক পার হচ্ছিল অটোরিকশাটি। এ সময় রংপুর থেকে কুষ্টিয়াগামী কল্পনা এক্সপ্রেস নামের একটি বাস তাদের চাপা দেয়।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ