ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী ‘নিজেকে অন্ধভক্ত বলতে গর্ববোধ করি’, ঈশার কথায় আবেগপ্রবণ কঙ্গনা কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৭:৫১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৭:৫১:০২ অপরাহ্ন
রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক
গত ১১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে, সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট অভিমুখে আগত একটি মোটরসাইকেল প্রায় ১৫০ মিটার দূরে থেমে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুততার সাথে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবি থেকে নিশ্চিত হওয়ার মাধ্যমে ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কর্ম চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা'কে আটক করা হয়। পরবর্তীতে, তল্লাশি করে তাদের কাছ থেকে ০১টি পিস্তল ও ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড অ্যামুনিশন, ০১টি ওয়াকিটকি সেট, ০২টি মোবাইল ফোন ও ০২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ