ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরি

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৭:১২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৭:১২:৫৭ অপরাহ্ন
বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরি বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরি
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল চুরি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীদের ধারণা, ভোরে এ ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল নেয়।

স্থানীয়রা জানায়, আব্দুস সামাদের ছেলের বৌভাত অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় দুষ্কৃতকারীরা বাড়ির ভেতর ঢুকে কৌশলে চেতনানাশক ছিটায়। একপর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা দরজা ভেঙে আলমারিতে রাখা টাকা, সোনার গয়না, কাপড়, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত