ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে কথিত সালিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেন নারীদের জীবনে ৩০ বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ? পেড্ডি বিতর্কে মুখ খুললেন জাহ্নবী পালকের সঙ্গে বিচ্ছেদের পথে ইব্রাহিম খলনায়ক রিটার্নস-এ সঞ্জয়ের পাশে সালমান, ফিরছে দুই তারকার জুটি যুবসমাজ জাতির প্রাণশক্তি ও উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে লিম্পেট মাইন হামলা পোল্যান্ডে সাংবিধানিক সংকট, আদালতের প্রধানকে বরখাস্ত ঘিরে উত্তেজনা এইচএসসির ফল আশানুরূপ না হওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের সিংড়ায় দুর্ভোগ এড়াতে স্কুল স্থানান্তরের দাবি নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি ঠাকুরগাঁও উপ-নির্বাচনে শিক্ষক প্রচারনায় অংশ নেওয়ায়- বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:২৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৫:২৩:১৪ অপরাহ্ন
রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
 সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরেও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রোববার উপজেলা ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়ে বিনামূল্যে এই টাইফয়েড টিকা পাবে। যারা বিভিন্ন ক্যাম্পেইনের সময় টিকা পাওয়া থেকে বাদ পড়বে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী কেন্দ্রে এসে এই টিকা গ্রহণ করতে পারবে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধ পরিকর বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ