ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৪:০৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৪:০৭:০৬ অপরাহ্ন
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি! ছবি: সংগৃহীত
কানাডার মন্ট্রিয়ালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মাস তিনেক আগে একান্তে নৈশভোজ করতে দেখা গিয়েছিল পপ গায়িকা কেটি পেরিকে, যা নিয়ে চর্চার অন্ত ছিল না।এবার তাদের দুজনকে পাওয়া গেল অন্তরঙ্গ অবস্থায়, প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন! যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা।

প্রমোদতরীতে ট্রুডো ও কেটি পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র! সোশ্যালে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, কেটির পরনে কালো রঙের সাঁতারের পোশাক। চুল মাথার ওপরে তুলে বাঁধা। 

অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। তিনি জিন্‌সের ট্রাউজার বেছে নিয়েছেন। তারা পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। জাস্টিনের গলা জড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি। প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তার।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটিকে প্রথমে অন্য একটি নৌকার আড়ালে নিয়ে যাওয়া হয়।

লোকচক্ষুর অন্তরালেই তারা ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখনো মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে সে কথা ছড়িয়ে পড়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। সূত্র: পেজ সিক্স, এনডিটিভি 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক