ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নরসিংদীতে সিসা তৈরির কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৪:০৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৪:০৪:০৮ অপরাহ্ন
নরসিংদীতে সিসা তৈরির কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৭ শ্রমিক ছবি: সংগৃহীত
নরসিংদীতে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৭ শ্রমিক।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

দগ্ধদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে—দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) ও সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় চীনা একটি প্রতিষ্ঠান নিয়ম-নীতি না মেনে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানা পরিচালনা করে আসছে। সকালে কাজ চলাকালীন হঠাৎ কারখানায় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন। চিকিৎসকরা তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির বলেন, সকালে সাতজন দগ্ধ শ্রমিককে আনা হয়। দুজনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওসি এমদাদুল হক বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারখানাটি বৈধভাবে পরিচালিত হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম