ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে!

শিক্ষার্থীদের মুখর উপস্থিতিতে রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:২৯:০৪ অপরাহ্ন
শিক্ষার্থীদের মুখর উপস্থিতিতে রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষার্থীদের মুখর উপস্থিতিতে রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
স্কুলে স্কুলে টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের মুখর উপস্থিতির মধ্য দিয়ে রাজশাহীতে উদ্বোধন হলো বহুকাক্সিক্ষত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজে বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. মো. মোয়াজ্জেম হোসেনসহ বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমেই আমরা পোলিও, রাতকানা, গলগÐের মতো রোগ থেকে মুক্তি পেয়েছি। এই টিকার মাধ্যমে আমরা টাইফয়েড থেকেও মুক্ত হবো ইনশাআল্লাহ।

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার দাঁড়িয়ে থেকে শিক্ষা বোর্ড স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান প্রত্যক্ষ করেন এবং যতেœর সাথে সব শিক্ষার্থীকে টিকা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক হিসেবে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় রাসিক আয়োজিত টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাসিকের এ আয়োজনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসারও কয়েকজন শিক্ষার্থীর টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন।

অন্যদিকে জেলা প্রশাসক আফিয়া আখতার পবা উপজেলাধীন সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পর্যায়ের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাজশাহী সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনকালে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিমসহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আজ থেকে শুরু হওয়া এ টিকাদান ক্যাম্পেইন ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। রাজশাহী বিভাগের আট জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সি মোট ৫২ লক্ষ ৫১ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু