ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

কাজল-নূতনকে পিছনে ফেলে ফিল্মফেয়ারে রেকর্ড আলিয়ার!

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:১৯:৫৭ অপরাহ্ন
কাজল-নূতনকে পিছনে ফেলে ফিল্মফেয়ারে রেকর্ড আলিয়ার! আলিয়া-কাজল-নূতন। ছবি: সংগৃহীত
ফের ফিল্মফেয়ার পেলেন আলিয়া ভাট। ‘জিগরা’ ছবির জন্য জিতলেন সেরা অভিনেত্রীর খেতাব। এই নিয়ে ফিল্মফেয়ারের বেস্ট অ্যাকট্রেস ক্যাটেগরিতে ছ’বার জয়ের রেকর্ড গড়লেন অভিনেত্রী। ফলে কাজল এবং কিংবদন্তি অভিনেত্রী নূতনকে ছাড়িয়ে গেলেন তিনি, যাঁরা পাঁচবার করে এই পুরস্কার পেয়েছেন।

প্রায় প্রতি মনোনয়নেই ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর তালিকায় থাকেন। এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘গাল্লি বয়’ এবং ‘রাজি’, এই পাঁচটি ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ২০২৩ সালে ‘ডার্লিংস’ ছবির জন্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বেস্ট অ্যাকট্রেস (ওয়েব অরিজিনাল ফিল্ম) বিভাগেও জয়ী হন।

এদিকে, কাজল ও নূতনের পরই রয়েছেন মীনা কুমারী, মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালন, প্রত্যেকেই চারবার করে এই পুরস্কার জিতেছেন। তিনবারের জয়ীর তালিকায় আছেন বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমি। দুইবার করে ফিল্মফেয়ার পেয়েছেন ওয়াহিদা রহমান, ডিম্পল কাপাডিয়া, শ্রীদেবী, করিশ্মা কাপুর, ঐশ্বর্যা রাই, রানি মুখার্জি ও দীপিকা পাড়ুকোন।

গত রাতের ফিল্মফেয়ার ছিল তারকাখচিত। ১৩টি পুরস্কার জিতে নজর কাড়ে ‘লাপাতা লেডিস’। শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) বিভাগে যৌথভাবে পুরস্কার পান অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। সমালোচক পছন্দের বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জেতেন যথাক্রমে রাজকুমার রাও ও প্রতিভা রান্না।

মঞ্চ কাঁপিয়ে দেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, কৃতি স্যানন, অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী। এদের মধ্যে অনন্যা ও সিদ্ধান্তের এটি ছিল ফিল্মফেয়ার মঞ্চে প্রথম পারফর্ম্যান্স।

প্রসঙ্গত, এখন আলিয়ার ঝুলিতে রয়েছে নতুন দুটি বড় প্রজেক্ট। প্রথমটি যশরাজ ফিল্মসের নারী-নির্ভর অ্যাকশন সিনেমা ‘আলফা’, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন শর্বরী। বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। এরপর দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে আলিয়ার বিপরীতে থাকবেন  রণবীর কাপুর ও ভিকি কৌশল। এই ছবি মুক্তি পাবে ২০২৬-এ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক