ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা!

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:১৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:১৬:৫৬ অপরাহ্ন
রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা দিয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। 

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫