ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:১০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:১০:০৩ অপরাহ্ন
মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ছবি: সংগৃহীত
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা।

রোববার (১২ অক্টোবর) সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে ২-০ গোলের জয় পায় জুনিয়র আলবিসেলেস্তেরা।

২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের চ্যাম্পিয়নরা। প্রতি দুই বছর পর হওয়া টুর্নামেন্টটির সবশেষ ৭ আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সেই খরা কাটল এবার।

নকআউট পর্বের এ ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। নবম মিনিটে মাহির কারিজোর গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। ম্যাচে ৬৭ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ১২টি শট নেয় মেক্সিকো। যার ২টি লক্ষ্যে থাকলেও জালের দেখা পায়নি তারা।

অবশ্য বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মেক্সিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাত্তেও সিলভেত্তি। এতেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হয় আর্জেন্টিনার।

৯০ মিনিটের খেলা শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে দিয়েগো ওচোয়া দুই হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড দেখেন। আর যোগ করা সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন সিলভেত্তির গলা চেপে ধরায়।

উল্লেখ্য, আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, যারা শেষ আটের লড়াইয়ে স্পেনের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের