ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ্য টুটুলকে দেখতে গেলেন রাসিক প্রশাসক জাতীয় মহিলা কমিশনে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন নোরা ফাতেহি মাজেদের মিথ্যাচারের প্রতিবাদে রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যানের সংবাদ সম্মেলন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ফয়েজুল কবির নাটোরে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ চট্টগ্রামে ১৯৭০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীন কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল আনবে সরকার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী ফিক্সিংয়ের অভিযোগে এক ক্রিকেটারসহ ৫ জনকে শাস্তি দিলো বিসিবি শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত তীয় সন্তান জন্মের পর স্তন্যপানের কোন অভিজ্ঞতার কথা জানালেন ইলিয়ানা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চতুর্থদিনেও নোয়াখালীতে বিক্ষোভ রেমিট্যান্সে সুবাতাস, ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা ১১৮ জনের স্বাক্ষর নিয়ে আসুন, থালাপতিকে আবারও ফিরিয়ে দিলেন গভর্নর রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সুস্বাস্থ্যের জন্য দিনে তিনটি করে আখরোট খান!

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:০৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:০৭:৩৩ অপরাহ্ন
সুস্বাস্থ্যের জন্য দিনে তিনটি করে আখরোট খান! প্রতিকী ছবি
আখরোট অন্যান্য বাদামের চেয়ে দামি। তা সত্ত্বেও অনেকে সুস্বাস্থ্যের জন্য এই বাদাম খেয়ে থাকেন। নিয়মিত অন্তত তিনটি করে। কারণ বিভিন্ন ক্ষেত্রে তাঁরা পুষ্টিবিদেদের বলতে শুনেছেন যে, আখরোট হার্ট ভাল রাখতে, মস্তিষ্ক তুখোড় রাখতে, পেটের সমস্যা দূরে রাখতে, কিছু ক্যানসারকে দূরে রাখার পাশাপাশি শরীরের বহু নাছোড় অসুখকেও ঠেকাতে পারে। কিন্তু তার জন্য দিনের যে কোনও সময়ে যে কোনও ভাবে তিনটি আখরোট খেয়ে নিলেই কি হবে?

আমেরিকার স্বাস্থ্য দফতরের ২০২০-২০২৫ সালের একটি নির্দেশিকা বলছে, আখরোট বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বাদাম প্রতি দিনের খাবারে রাখা উচিত। আমেরিকার কৃষি গবেষণা দফতরের একটি সমীক্ষায় আবার দেখা গিয়েছে, যে সমস্ত প্রাপ্তবয়স্ক নিয়মিত আখরোট খেয়েছেন, তাঁদের শরীরে মেদ জমেছে কম। আখরোট অকারণ খিদেবোধও নিয়ন্ত্রণ করতে পারে বলে জানাচ্ছে বস্টনের বেথ ইজ়রায়েল ডিকনেস মেডিক্যাল সেন্টার। ডায়াবিটিস রোগীদের নিয়ে কাজ করতে গিয়ে তারা দেখেছে, এই বাদাম শরীরে ইনসুলা বলে একটি উপাদানকে সক্রিয় করে তোলে। যেটি যখন তখন উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলার প্রবণতা কমায়। আখরোটের উপকার নিয়ে এমন অজস্র গবেষণা রয়েছে। প্রশ্ন হল, সেই সুফল সবচেয়ে বেশি পেতে হলে কখন, কী ভাবে আখারোট খেতে হবে?

আখরোট খাওয়ার নিয়ম কী?

১। কাঁচা না রোস্টেড: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র বলছে, কখনওই নুন দিয়ে রোস্ট করা আখরোট খাবেন না। বদলে কাঁচা আখরোট খান।

২। কোন সময়ে: আখরোট দিনের যে কোনও সময়ে খাওয়া যেতে পারে। তবে খাওয়ার আগে তা ভিজিয়ে নেওয়া জরুরি।

৩। ভেজা নাকি শুকনো: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণাপত্রেই বলা হচ্ছে আখরোট খাওয়ার আগে ৪-৮ ঘণ্টা ভিজিয়ে রাখা উচিত। সে ক্ষেত্রে সারা রাত ভিজিয়ে সকালে প্রাতরাশের সঙ্গে খাওয়া যেতে পারে। অথবা সকালে ভিজিয়ে দুপুরের খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে।

৪। দিনে ক’টি?: দিনে ২-৪টি আখরোট খাওয়া যেতে পারে। আখরোট সাধারণত অর্ধেক ভাঙা অবস্থাতেই বিক্রি হয়। সে ক্ষেত্রে ৩-৭ টি অর্ধেক ভাঙা আখরোট খেতে পারেন ওজনের হিসাবে দিনে ২৮-৫০ গ্রাম।

৫। সঙ্গে কী খাবেন: আখরোটের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে তার সুফল মেলে বেশি, জানাচ্ছে গবেষণা।

৬। গন্ধ হয়ে যাওয়া আটকাতে: আখরোটের সমস্যা হল, তাতে গন্ধ হয়ে যেতে পারে। তাই আখরোট একটি বায়ুরোধক কৌটোয় ভরে ফ্রিজে রাখলে তা দীর্ঘ দিন ভাল থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ফয়েজুল কবির

আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ফয়েজুল কবির