ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০২:৪২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০২:৪২:৪৪ অপরাহ্ন
দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন
এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫। ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি। 

শাওমির রেডমি ১৫ স্মার্টফোনে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় ব্যাটারি দেশীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুইদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফলে দূরযাত্রায় ট্র্যাভেলপ্রেমীদের উপযুক্ত সঙ্গী হতে পারে ডিভাইসটি।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে নিত্যদিনের ব্যবহারে গ্রাহককে দেবে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়। 

ডিভাইসটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল সাইজের ডিসপ্লে ও দুর্দান্ত রিফ্রেশ রেট। যেকোনো ভিডিও কনটেন্ট দেখা থেকে শুরু করে অন্যান্য কনটেন্ট ও এন্ড্রয়েড গেম অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে উপভোগ করতে স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লে, সাথে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট; যা  শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ফলে সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি। 

স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা। 

গ্রাহকের প্রাইভেসির কথা চিন্তা করে ডিভাইসটিতে দেওয়া হয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ফলে সুরক্ষিতভাবে দ্রুততম সময়ে সহজেই ফোনটি আনলক করতে পারবেন গ্রাহক। এছাড়া ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, যা স্মার্টফোনটিকে পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে দেবে বাড়তি সুরক্ষা। ফলে হালকা বৃষ্টি বা যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে গ্রাহকের নিশ্চিন্ত সঙ্গী। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি, বৃহৎ ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে তাদের নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং এক চার্জেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স” ।

কোয়াড কার্ভড ডিজাইনের হওয়ায় ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দারুণ হ্যান্ডি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। 

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা। 

শাওমি সম্পর্কে: শাওমি কর্পোরেশন (Xiaomi) ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ এ হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হল একটি কনজিউমার ইলেকট্রনিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশের নিজেদের অফিশিয়াল কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা