ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

ক্রিকেট মাঠে অধিনায়ককে প্রেম নিবেদন এক তরুণীর

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০২:৩৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০২:৩৯:৩২ পূর্বাহ্ন
ক্রিকেট মাঠে অধিনায়ককে প্রেম নিবেদন এক তরুণীর ক্রিকেট মাঠে অধিনায়ককে প্রেম নিবেদন এক তরুণীর
ফের ক্রিকেট মাঠে ভারতের টেস্ট অধিনায়ককে প্রেম নিবেদন এক তরুণীর। ঘটনাটি ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের। গ্যালারিতে এক সুন্দরী মহিলা প্রেম প্রস্তাব দিয়ে বসলেন গিলকে। একটি পোস্টার হাতে ছিল সেই ফ্যানের। তাতে লেখা 'আই লাভ ইউ শুভমন'। ক্যামেরাম্যানের লেন্সে ধরা পড়ে এই ছবি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুভমনের নজরে পড়েছে কিনা জানা নেই। কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের এই দৃশ্য গিল ভক্তদের নজর কেড়েছে। 

সুদর্শন চেহারার জন্য মহিলা মহলে জনপ্রিয় গিল। একসময় ভারতীয় ক্রিকেটের পিন আপ বয় ছিলেন বিরাট কোহলি। কেরিয়ারের শুরুতে প্রচুর এইধরনের প্রেমের প্রস্তাব পেয়েছেন। এবার সেই ব্যাটন গিলের হাতে। কেরিয়ারের শুরু থেকেই একাধিক মহিলার সঙ্গে নাম জড়ায়। তারমধ্যে অন্যতম সারা তেন্ডুলকর। কিন্তু দুই পক্ষের কেউই এই প্রসঙ্গে কোনওদিন মন্তব্য করেনি। তারপর সারা আলি খানের সঙ্গেও নাম জড়িয়েছিল। কিন্তু বিষয়টি দ্রুত ধামাচাপা পড়ে গিয়েছে। কয়েকদিন আগে গুজব বলে সবকিছু উড়িয়ে দেন তারকা ক্রিকেটার। একটি সাক্ষাৎকারে শুভমন বলেন, 'আমাকে নিয়ে প্রচুর গুজব রটেছে। একাধিক মহিলার সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। অনেক সময় এমনও হয়েছে, সেই নির্দিষ্ট মহিলাকে আমি কোনওদিন দেখিনি, বা জীবনেও তাঁর সঙ্গে দেখা করিনি। কিন্তু নিজেকে নিয়ে গুজব শুনেছি। শুনেছি আমি একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে আছি। সবটাই গুজব।' গিল গুজব বলে বিষয়টি উড়িয়ে দিলেও, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের প্রচুর আগ্রহ রয়েছে। 

বাইশ গজে সময়টা দারুণ যাচ্ছে শুভমনের। বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন ভারতের টেস্ট অধিনায়ক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধারাবাহিকতা অব্যাহত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অর্ধশতরানের পর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শতরান। ১৭৭ বলে একশোয় পৌঁছে যান ভারতের নেতা। টেস্টে তাঁর দশম সেঞ্চুরি। শেষপর্যন্ত ১২৯ রানে অপরাজিত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান শুভমনের। দিল্লি টেস্ট নিয়ে মোট ৩৯ ম্যাচ খেলেন গিল। ২৭৫৭ রান। গড় ৪২.৪১। সর্বোচ্চ রান ২৬৯। ইতিমধ্যেই ১০টি শতরান এবং ৯টি অর্ধশতরান করে ফেলেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ