ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭

অমিতাভকে মনেপ্রাণে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী শিল্পা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
অমিতাভকে মনেপ্রাণে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী  শিল্পা অমিতাভকে মনেপ্রাণে বিয়ে করতে চেয়েছিলেন এই অভিনেত্রী
অভিনেত্রী শিল্পা শিরোদকর একসময় বলিউডের জনপ্রিয় মুখ। অনেক বছর আগে আলো-আড়ম্বর থেকে দূরে সরে গিয়েছিলেন পরিবারকে সময় দিতে। প্রায় ১৩ বছর পর তিনি আবারও ফিরে আসেন পর্দায়। ‘বিগ বস ১৮’-এ তাঁর উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়।  কিন্তু এবার শিল্পা আলোচনায় অন্য কারণে অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁর করা এক আন্তরিক পোস্টের জন্য।

শনিবার, ১১ অক্টোবর, অমিতাভের জন্মদিনে শিল্পা তাঁর ইনস্টাগ্রামে দু’টি পুরনো ছবি শেয়ার করে এমন কিছু কথা লিখেছেন, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন শিল্পা। অতীতের সেই লেন্সবন্দি স্মৃতি দিয়েই বিগ বি-কে জানালেন বিশেষ দিনের শুভেচ্ছা। তিনি লিখেছেন, ‘যাঁকে আমি একসময় ভক্ত হিসাবে বিয়ে করার চুপিচুপি স্বপ্ন দেখতাম, আর যাঁর সঙ্গে কাজ করে এত কিছু শিখেছি, সেই অমিতজিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেন আরও বহু বছর আমাদের পর্দা আলোকিত করে যান।’

এই পোস্টে শিল্পা শেয়ার করেছিলেন ১৯৯২ সালের জনপ্রিয় সিনেমা ‘খুদা গাওয়াহ’-র কিছু দৃশ্য, যেখানে তিনি অমিতাভ বচ্চন এবং শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন মুকুল এস. আনন্দ। সে সময় এই সিনেমা ছিল বিশাল হিট। আর অমিতাভ-শ্রীদেবীর জুটি দর্শকের মনে দাগ কেটেছিল।

এর আগেও শিল্পা ‘হম’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে ছিলেন রজনীকান্ত, গোবিন্দা, কিমি কাটকর-সহ আরও অনেকে। এই ছবিটি থেকেই অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে রজনীকান্তের বিখ্যাত তামিল সিনেমা ‘বাশা’ তৈরি হয়েছিল।

অমিতাভের প্রতি তাঁর এই সরল এবং স্নেহভরা ভালবাসা আবারও প্রমাণ করে, সময় যতই পেরিয়ে যাক না কেন — ভক্তের হৃদয়ে তাঁর অমিতাভ  আজও সেই অমলিন নায়ক। 

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরছেন শিল্পা। তিনি শীঘ্রই ‘জাতাধারা’ নামে একটি তেলুগু ছবিতে অভিনয় করবেন, যেখানে তাঁর চরিত্রের নাম শোভা। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সুধীর বাবু এবং সোনাক্ষী সিনহা। জি স্টুডিওস ও এস কে জি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

কেরিয়ারের শীর্ষে থাকতেই শিল্পা বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান। তিনি ২০০০ সালে ব্যাংকার অপূর্বরঞ্জন শেনয়কে বিয়ে করেন এবং ধীরে ধীরে অভিনয়জীবন থেকে বিরতি নেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যখন মা হলাম, তখন বুঝেছিলাম আমার মেয়েই এখন আমার সবচেয়ে বড় কাজ।”

প্রায় ১৩ বছর তিনি পর্দা থেকে দূরে ছিলেন। সংসার এবং মেয়েকে ঘিরে জীবন গড়ে তোলেন। দীর্ঘ বিরতির পর শিল্পা ২০১৩ সালে টেলিভিশনে কামব্যাক করেন ‘এক মুটি আসমান’ নামের ধারাবাহিক দিয়ে। যেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। এরপর তিনি ‘সেলিব্রিটি এক্সপ্রেস’ এবং ‘বিগ বস ১৮’এর

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ