ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

টাকার লোভে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করলো ছেলে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:৪৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:৪৮:৪৯ পূর্বাহ্ন
টাকার লোভে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করলো ছেলে টাকার লোভে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করলো ছেলে
নিজের ছেলের হাতে নৃশংসভাবে খুন এক বৃদ্ধা। শ্বাসরোধ করে নিজের মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। খুনের পর মায়ের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন তিনি। যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়। যদিও শেষমেশ তাঁর কীর্তি ফাঁস হয়েছে। বর্তমানে শ্রীঘরে ঠাঁই হয়েছে ঘাতক যুবকের।  

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌসাম্বী জেলায়। পুলিশ জানিয়েছে, নিজের মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মাকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়েও দেন তাঁর ছেলে। যাতে সকলের দেখে মনে হয়, বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন। খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার যুবকের নাম, কিষান কিশোর। কৌসাম্বী জেলায় খের ওয়া গ্রামের বাসিন্দা তিনি। ৫৫ বছর বয়সি শীলা দেবীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন কিষান। কারণ? কিষানের আশঙ্কা ছিল, মা তাঁর জমি ও তিন লক্ষ টাকা ভাইয়ের নামে লিখে দেবেন। সম্পত্তির লোভেই মাকে নৃশংসভাবে খুন করেন ওই যুবক। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই নিজের তুতো ভাই জয় সিংয়ের বাড়িতে বসবাস করছিলেন শীলা দেবী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান আত্মীয়রা। মরদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শীলা দেবীকে। এরপর তাঁর ছেলেকে জেরা শুরু করে পুলিশ। দীর্ঘ পুলিশ জেরায় মাকে খুনের ঘটনাটি তিনি স্বীকার করে নিয়েছেন। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।  

প্রসঙ্গত, চলতি বছরেই মহারাষ্ট্রে এমন এক হত্যাকাণ্ড ঘটেছিল। বর্ষবরণের পরেরদিনই বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করল মেয়ে। খুনের পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় গিয়ে সবটা জানিয়েও দিল সে। ঘাতক যুবতীর মুখে খুনের কারণ ও বর্ণনা শুনে রীতিমতো হতবাক পুলিশ। তখনই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের কুরলা ইস্টের কুরেসি নগর এলাকার বাসিন্দা ছিলেন ৭১ বছর বয়সি বৃদ্ধা সাবিরা বানু শেখ। বৃহস্পতিবার বাড়িতে ছোট মেয়ের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। তুমুল অশান্তির মাঝে আচমকা ধারাল ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় ছোট মেয়ে।  

সেদিন বৃদ্ধা মায়ের পেটে, বুকে, ঘাড়ে বারবার ছুরির কোপ বসিয়ে খুন করে ছোট মেয়ে। এরপরই থানায় ছুটে যায় ৪১ বছর বয়সি যুবতী। পুলিশকে জানায়, বৃদ্ধা মাকে সে খুন করেছে। পুলিশকে ঘাতক যুবতী আরও জানিয়েছে, দিদিকে বেশি ভালবাসতেন মা। বাড়িতে সবকিছুতেই দিদি অগ্রাধিকার পেতেন। আজীবন সে বঞ্চিতই ছিল। মায়ের এই আচরণে যারপরনাই ক্ষুব্ধ ছিল সে। বারবার অভিযোগ জানিয়েও কোনওদিন দিদির থেকে বেশি গুরুত্ব পায়নি। এই কারণেই প্রায় অশান্তি হত বাড়িতে। সেদিন অশান্তির মাঝে রাগের মাথায় মাকে খুন করে সে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ