ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা

তানোরে বিধবার জমি জবরদখল

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন
তানোরে বিধবার জমি জবরদখল তানোরে বিধবার জমি জবরদখল
রাজশাহীর তানোরে এক অসহায় বয়োবৃদ্ধ বিধবা নারীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

প্রভাবশালীরা পেশি শক্তির দাপটে ওই জমি জবরদখল করে রেখেছেন।উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) রাতৈল ও একতারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

এই বৃদ্ধা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না।অথচ তার প্রায় অর্ধকোটি টাকা মুল্যর সম্পদ (জমি) প্রভাবশালীরা জবর দখলে করে আছে।

ভুক্তভোগী নারীর নাম ছপিয়া বিবি সে রাতৈল গ্রামের মৃত সোহরাব আলীর স্ত্রী। রাতৈল ও একতারপুর মৌজায় রেকর্ড মুলে ৪টি দাগে মোট ১৪২ শতক ধানী জমির মালিক ছপিয়া বিবি। তার নামে এসব জমির  খাজনা চলমান রয়েছে, রেকর্ড মুলে জমির নামজারি হয় না।

কিন্ত্ত সম্প্রতি রাতৈল গ্রামের সইবুর আলীর পুত্র মোজাম্মেল এবং এহেসানের পুত্র তাহাসেন ও আহসান পেশি শক্তির জোরে এসব জমি জবরদখল করেছেন।

জানা গেছে, উপজেলার জেল নম্বর-১২২ মৌজা রাতৈল, আরএস দাগ নম্বর-৪৮৬, আরএস খতিয়ান নম্বর-৪১৭,হোল্ডিং নম্বর-৪২৪, শ্রেণী ধানী,পরিমাণ ৩৪ শতক এবং একই মৌজায় ১১৩২ নম্বর দাগে ৩০ শতক ও ১০৯৯ নম্বর দাগে ৩৬ শতক। এছাড়াও জেল নম্বর ১১৭, মৌজা একতারপুর, আরএস খতিয়ান নম্বর-৯৮,আরএস দাগ নম্বর ৩৭৯,শ্রেণী ধানী,পরিমাণ ৪২ শতক। মোট জমি ৪ দাগে ১৪২ শতক।

এদিকে রেকর্ড মুলে জমির নামজারি হয় না,তবে এসব জমির খাজনা ছপিয়া বিবির নামে চলমান রয়েছে, কিন্ত্ত প্রভাবশালীরা জবরদখল করায় তিনি জমিতে চাষাবাদ করতে পারছেন না।ফলে এসব ফসলি জমি থাকার পরেও ওই বিধবা নারী মানবেতর জীবনযাপন করছে।এবিষয়ে ভুক্তভোগী ছপিয়া বিবি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মোজাম্মেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমির দলিল তাদের নামে রয়েছে এবং আদালতে মামলা চলমান আছে।


এবিষয়ে জানতে চাইলে তাহাসেন আলী বলেন,ছপিয়া বিবি তার ফুফু হয়,বিগত ১৯৭৮ সালে সুফিয়া বিবি জমি তাদের কাছে বিক্রি করেছেন। তিনি বলেন ছপিয়া বিবি যদি কাগজ মুলে জমি পায় তারা দিয়ে দিবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার