ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

তানোরে বিধবার জমি জবরদখল

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন
তানোরে বিধবার জমি জবরদখল তানোরে বিধবার জমি জবরদখল
রাজশাহীর তানোরে এক অসহায় বয়োবৃদ্ধ বিধবা নারীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

প্রভাবশালীরা পেশি শক্তির দাপটে ওই জমি জবরদখল করে রেখেছেন।উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) রাতৈল ও একতারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

এই বৃদ্ধা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না।অথচ তার প্রায় অর্ধকোটি টাকা মুল্যর সম্পদ (জমি) প্রভাবশালীরা জবর দখলে করে আছে।

ভুক্তভোগী নারীর নাম ছপিয়া বিবি সে রাতৈল গ্রামের মৃত সোহরাব আলীর স্ত্রী। রাতৈল ও একতারপুর মৌজায় রেকর্ড মুলে ৪টি দাগে মোট ১৪২ শতক ধানী জমির মালিক ছপিয়া বিবি। তার নামে এসব জমির  খাজনা চলমান রয়েছে, রেকর্ড মুলে জমির নামজারি হয় না।

কিন্ত্ত সম্প্রতি রাতৈল গ্রামের সইবুর আলীর পুত্র মোজাম্মেল এবং এহেসানের পুত্র তাহাসেন ও আহসান পেশি শক্তির জোরে এসব জমি জবরদখল করেছেন।

জানা গেছে, উপজেলার জেল নম্বর-১২২ মৌজা রাতৈল, আরএস দাগ নম্বর-৪৮৬, আরএস খতিয়ান নম্বর-৪১৭,হোল্ডিং নম্বর-৪২৪, শ্রেণী ধানী,পরিমাণ ৩৪ শতক এবং একই মৌজায় ১১৩২ নম্বর দাগে ৩০ শতক ও ১০৯৯ নম্বর দাগে ৩৬ শতক। এছাড়াও জেল নম্বর ১১৭, মৌজা একতারপুর, আরএস খতিয়ান নম্বর-৯৮,আরএস দাগ নম্বর ৩৭৯,শ্রেণী ধানী,পরিমাণ ৪২ শতক। মোট জমি ৪ দাগে ১৪২ শতক।

এদিকে রেকর্ড মুলে জমির নামজারি হয় না,তবে এসব জমির খাজনা ছপিয়া বিবির নামে চলমান রয়েছে, কিন্ত্ত প্রভাবশালীরা জবরদখল করায় তিনি জমিতে চাষাবাদ করতে পারছেন না।ফলে এসব ফসলি জমি থাকার পরেও ওই বিধবা নারী মানবেতর জীবনযাপন করছে।এবিষয়ে ভুক্তভোগী ছপিয়া বিবি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে মোজাম্মেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমির দলিল তাদের নামে রয়েছে এবং আদালতে মামলা চলমান আছে।


এবিষয়ে জানতে চাইলে তাহাসেন আলী বলেন,ছপিয়া বিবি তার ফুফু হয়,বিগত ১৯৭৮ সালে সুফিয়া বিবি জমি তাদের কাছে বিক্রি করেছেন। তিনি বলেন ছপিয়া বিবি যদি কাগজ মুলে জমি পায় তারা দিয়ে দিবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২