ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৯:৪৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৯:৪৭:১৪ অপরাহ্ন
রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা নগরীতে সড়ক নিরাপত্তা বিষয়ক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে।

শনিবার সকালে নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা লক্ষীপুর মোড় সংলগ্ন মিন্টু চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের কর্মসূচির পাশাপাশি সন্ধ্যার পরে নগরীর সিএন্ডবি মোড়ে সড়ক নিরাপত্তা বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম ও সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া ও আসমানী খাতুন আখিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ক্যাম্পেইনে বক্তারা সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত হেলমেট পরিধান এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক