ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও

রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৯:২৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৯:২৮:০১ অপরাহ্ন
রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব
দুই দিন সফরের অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনে রাজশাহী জেলা এবং গোদাগাড়ী উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মমতাজ আহমেদ।  

সকালে রাজশাহী জেলার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড পরিদর্শন শেষে তিনি গোদাগাড়ী উপজেলা ধীনমাটিকাটা ইউনিয়নের উত্তরা শাকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন ও ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ গ্রহণ এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে সিনিয়র সচিব মাটিকাটা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সারাদেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার জন্য। এ কারণে আমরা চাইনা ভাতা পাওয়ার যোগ্য নন এমন কোনো ব্যক্তি এই সুবিধা ভোগ করেন। এসময় ভাতা পাওয়ার উপযোগী নন এমন কেউ এই সুবিধার অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করার অনুরোধ জানান তিনি।

গোদাগাড়ী উপজেলার উপজেলা  নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মাটিকাটা ইউনিয়নের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী