ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ

রাজশাহীতে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ! ধর্ষক সোহান গ্রেফতার

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৬:০৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৬:০৩:২৯ অপরাহ্ন
রাজশাহীতে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ! ধর্ষক সোহান গ্রেফতার রাজশাহীতে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ! ধর্ষক সোহান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সোহানকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টায় রাজশাহীর বাগমারা থানাধীন তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, তরুণী ও আসামি সোহান তাহেরপুর ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণিতে একই সাথে পড়াশুনা করতো। কলেজে একসাথে চলাফেরার সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। এরপর সোহান বিভিন্ন সময়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিতো এবং হুমকিও দিতো। একপর্যায়ে সোহান তরুণীকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

গত (১৭ আগস্ট) সকাল ১০টায় আসামি সোহান আবারও তরুণীকে তাহেরপুর চৌকিরপাড়ায় নিজ বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে তরুণী বিয়ের কথা বললে সোহান তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বাগমারা থানায় ধর্ষক মোঃ সোহানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব আসামী গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করে। অবশেষে শুক্রবার গভীর রাতে তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে ধর্ষণ সোহানকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে গ্রেফতার আসামি সোহানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বাগমারা থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি