ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

তানোরে কোচিং সেন্টারে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষককে উত্তম-মধ্যম

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০১:২৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০১:২৫:৩৪ পূর্বাহ্ন
তানোরে কোচিং সেন্টারে ছাত্রীকে  কুপ্রস্তাব শিক্ষককে উত্তম-মধ্যম তানোরে কোচিং সেন্টারে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষককে উত্তম-মধ্যম
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার আলোচিত অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও মুঠোফোন ম্যাসেঞ্জারে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার অভিভাবকগণ উত্তেজিত হয়ে কোচিং সেন্টার ঘেরাও এবং কোচিং সেন্টার পরিচালক অভিযুক্ত রোকনুজ্জামানকে (শিক্ষক) উত্তম মধ্যম দিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং সেন্টারের শিক্ষক আহসান হাবীব এবং পরিচালক রোকনুজ্জামান  গত এক বছর ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। 

সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের অভিভাবকদের কাছে অভিযোগ করে জানায়,শিক্ষক আহসান হাবীব ও রোকনুজ্জামান মেসেঞ্জারে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ কথা বলেন এবং অনৈতিক প্রস্তাব দেন ও পরীক্ষায় পাশ করানোর কথা বলে শারীরিক সম্পর্ক করতে চাই। এদিকে গত ১০ অক্টোবর শুক্রবার বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী কোচিং সেন্টারে গিয়ে ওই শিক্ষককে মারধর করে আটক করেন।

পরবর্তীতে কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান  ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। তবে তিনি এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমি কোনো শারীরিক সম্পর্ক করিনি, শুধু অনলাইনে কথাবার্তা বলতাম। আহসান হাবীব কী করেছে সেটা আমি জানি না,” অভিযুক্ত রোকনুজ্জামানের বাড়ি  তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের (ইউপি) মোহাম্মদপুর গ্রামে। পরে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি বলেন এ বিষয়ে নিউজ করার প্রয়োজন নাই নিউজ না করাই ভালো বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয়রা জানান, অপর শিক্ষকের নাম আহসান হাবিব। তার বাড়ি খুলনা জেলায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শহরের বিভিন্ন কোচিং সেন্টারে  পড়ান।

এ বিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ  বলেন, দুপুরের দিকে এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা হয়েছে আর আমি খেতুরীধাম মেলায় আছি ভাই একটু ব্যস্ত আছি ।

অন্যদিকে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ির এসআই সোনাতন  জানান, অভিযুক্ত শিক্ষক ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন এবং ছাত্রীদের খারাপ প্রস্তাব দিতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। পরে স্থানীয় জনতা তাকে হালকা শারীরিকভাবে শাস্তি দিয়ে আটক রাখে। তার বাবা ভুল স্বীকার করে  তাকে নিয়ে গেছেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবক সমাজ ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,একজন শিক্ষক যখন ছাত্রীর সঙ্গে এমন আচরণ করে, তখন তা পুরো শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক।

আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।স্থানীয় অভিভাবকরা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে জন্য "অ্যাডভান্স কোচিং সেন্টার" স্থায়ীভাবে বন্ধেরও দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা