ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই ​সাপের কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো!

রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:০৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:০৮:৩০ অপরাহ্ন
রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার রাজশাহীতে সমকাল সুহৃদ আয়োজিত বিজ্ঞান বিতর্ক উৎসবে পুলিশ কমিশনার
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে সমকাল সুহৃদের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিভাগীয় পর্ব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) শাহমখদুম কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার বলেন, বিতর্ক শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি চিন্তার বিকাশের এক গুরুত্বপূর্ণ অনুশীলন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা তৈরি করতে বিতর্কের বিকল্প নেই।

প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি বলেন, প্রযুক্তি আমাদের পড়াশোনা ও জীবনকে সহজ করেছে, তবে একই সঙ্গে এটি নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে।” তিনি আরও বলেন, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে অসংখ্য অজানা বিষয় জানতে পারছে, যা নিঃসন্দেহে ইতিবাচক। তবে তিনি প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কমিয়ে দেয়। যারা প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য বজায় রাখতে পারে, তারাই ভবিষ্যতে প্রকৃত সফলতা অর্জন করবে।

দিনব্যাপী এই উৎসবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিজয়ীরা অংশ নেয়। চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্মকে যুক্তিবাদী ও সৃজনশীল চিন্তার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী। সমাপনী অনুষ্ঠানেও তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দৈনিক সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহমখদুম কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী