ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

ফ্যাসিস্টের মতো যারা ১৭ বছর ক্ষমতায় থাকতে চায় তারা পি.আর বুঝতে চায় না, জামায়াতে ইসলামী

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১০:৪০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১০:৪০:২৮ অপরাহ্ন
ফ্যাসিস্টের মতো যারা ১৭ বছর ক্ষমতায় থাকতে চায় তারা পি.আর বুঝতে চায় না, জামায়াতে ইসলামী ফ্যাসিস্টের মতো যারা ১৭ বছর ক্ষমতায় থাকতে চায় তারা পি.আর বুঝতে চায় না, জামায়াতে ইসলামী
সনদের ভিত্তিতে ও পি.আর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর আলুপট্রি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, যারা ফ্যাসিস্টের মতো ১৭ বছর ক্ষমতায় থাকতে চায় তারা পি.আর বুঝতে চায় না। এদেশে আমরা আর কোনো ফ্যাসিস্ট শাসন দেখতে চাই না।

তারা আরও বলেন, “সকল ভোটারের মূল্যায়নে পি.আর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন, পেশীশক্তির ব্যবহার ও কালো টাকার প্রভাব কমে যাবে।

বক্তারা বলেন, ভোটার যখন ভোট দেন, তখন তিনি আশা করেন তাঁর মত ও আদর্শ সংসদে প্রতিনিধিত্ব পাবে। পি.আর পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু এমনকি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে প্রতিফলিত হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

বার্তা প্রেরক:
তাহসীনুল আমিন রাহী,
প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী (উলামা বিভাগ), রাজশাহী মহানগর।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার