ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরে ভিডাব্লিউবি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতি, বঞ্চিত হতদরিদ্ররা

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১০:২৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১০:২৫:৫০ অপরাহ্ন
তানোরে ভিডাব্লিউবি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতি, বঞ্চিত হতদরিদ্ররা তানোরে ভিডাব্লিউবি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও দুর্নীতি, বঞ্চিত হতদরিদ্ররা
রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে দুঃস্থ মাতা (ভিডাব্লিউবি) কার্ড তালিকা প্রণয়ন ও বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় জনপ্রতিনিধিরা অর্থের বিনিময়ে সচ্ছল ও বিত্তবান পরিবারের সদস্যদের নামে কার্ড বরাদ্দ দিয়েছেন। ফলে প্রকৃত দুস্থ ও অসহায় নারীরা সরকারের এই গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, ২০১৫ সাল থেকে দুস্থ নারীদের জন্য সরকারের ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচিটি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাবিøউবি) নামে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ হতদরিদ্র নারীদের খাদ্য সহায়তা প্রদান করা। তবে তানোরে এই মহৎ উদ্যোগের বাস্তবায়ন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সুবিধা বঞ্চিত নারীদের অভিযোগ, তাদের অধিকার কেড়ে নিয়ে সচ্ছল পরিবারের নারীরা কার্ডের চাল উত্তোলন করে বাজারেই বিক্রি করে দিচ্ছেন।

এই অনিয়মের বিষয়ে উপজেলার বাধাইড় ইউনিয়নের বাসিন্দা হুমায়ুন কবির সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্পদশালী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করে ভিডাবিøউবি কার্ড দেওয়া হয়েছে, যা সরকারের নীতির পরিপন্থী।

অভিযোগে মোসাঃ মাহমুদা খাতুনের নাম উল্লেখ করা হয়েছে, যার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৮৯৮১১৯৪২৭৭৬৪৪৩০৩ এবং কার্ডের মাস্টার রোল নম্বর ১৬। মাহমুদা খাতুন পার্শ্ববর্তী কলমা ইউনিয়নের কেওয়াপাড়া গ্রামের মুকুলের স্ত্রী হওয়া সত্তে¡ও তাকে বাধাইড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে কার্ড প্রদান করা হয়েছে। অভিযোগকারীর দাবি, মাহমুদা একটি বিত্তশালী পরিবারের সদস্য এবং অন্যায়ভাবে অসহায়দের জন্য বরাদ্দকৃত সরকারি সুবিধা ভোগ করছেন।

এ বিষয়ে মাহমুদা খাতুনের স্বামী মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার স্ত্রীর বাবার বাড়ি বাধাইড় ইউনিয়নে হওয়ায় সেখান থেকে কার্ড করা হয়েছে। তিনি বিষয়টিকে ছোট ঘটনা বলে অভিহিত করে বলেন, এসব ভুল ধরলে তো উপজেলার বেশিরভাগ কার্ডই বাদ হয়ে যাবে।

অভিযোগকারী হুমায়ন কবির জোর দিয়ে বলেন, প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে, তবে আরও অনেক বিত্তশালী পরিবারের নাম বেরিয়ে আসবে যারা অবৈধভাবে এই সুবিধা নিচ্ছেন। সচেতন মহল মনে করছেন, যারা এই দুর্নীতির সাথে জড়িত, তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার হরণকারী এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত