ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান

জে-৩০ টেনিস টুর্নামেন্টে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১০:১০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১০:১০:২৮ অপরাহ্ন
জে-৩০ টেনিস টুর্নামেন্টে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব জে-৩০ টেনিস টুর্নামেন্টে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব
বালক এককে বাংলাদেশের জারিফ আবরার ও বালিকা এককে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে শেষ হয়েছে রাজশাহীতে জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৮)।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ টুর্নামেন্টের বালক-বালিকা উভয় এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা এককের ফাইনালে চীনের ঝিজিয়ে ইয়াং মালদ্বীপের আরাআ আসাল আজিমকে পরাজিত করে। অন্যদিকে বালক এককে থাইল্যান্ডের পাত্তানালার্টনাপন কে পরাজিত করে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। আমাদের রাজশাহীতে বারোটি দেশের খেলোয়াড়রা এসেছিল আশাকরি তাদের রাজশাহী পছন্দ হয়েছে। খেলা আয়োজনে কিছু ক্রটি থাকতে পারে। ভবিষ্যতে তা সংশোধন করা যাবে।

খেলোয়াড়, পৃষ্টপোষক, অভিভাবক, দর্শক সর্বোপরি খেলা আয়োজন থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যত আমাদের এ আয়োজন চলতে থাকবে এবং এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

উলেখ্য যে, গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের সাতান্ন জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সাতদিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের এ আসর শুক্রবার পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।

টুর্নামেন্টের বালিকা দ্বৈত খেলায় চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াং কে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈত খেলায় ভারতের শানমুগাসুন্দারাম ও আর্য থিরুম‚র্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্স এর আহবায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ন‚র আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বাংলাদেশ টেনিস ফেডারেশননের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত