ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

জে-৩০ টেনিস টুর্নামেন্টে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১০:১০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১০:১০:২৮ অপরাহ্ন
জে-৩০ টেনিস টুর্নামেন্টে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব জে-৩০ টেনিস টুর্নামেন্টে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্ব
বালক এককে বাংলাদেশের জারিফ আবরার ও বালিকা এককে চীনের ঝিজিয়ে ইয়াং এর শ্রেষ্ঠত্বের মধ্যদিয়ে শেষ হয়েছে রাজশাহীতে জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৮)।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ টুর্নামেন্টের বালক-বালিকা উভয় এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা এককের ফাইনালে চীনের ঝিজিয়ে ইয়াং মালদ্বীপের আরাআ আসাল আজিমকে পরাজিত করে। অন্যদিকে বালক এককে থাইল্যান্ডের পাত্তানালার্টনাপন কে পরাজিত করে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বালক এককে বাংলাদেশের জারিফ আবরার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা আনন্দিত। আমাদের রাজশাহীতে বারোটি দেশের খেলোয়াড়রা এসেছিল আশাকরি তাদের রাজশাহী পছন্দ হয়েছে। খেলা আয়োজনে কিছু ক্রটি থাকতে পারে। ভবিষ্যতে তা সংশোধন করা যাবে।

খেলোয়াড়, পৃষ্টপোষক, অভিভাবক, দর্শক সর্বোপরি খেলা আয়োজন থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যত আমাদের এ আয়োজন চলতে থাকবে এবং এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

উলেখ্য যে, গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশসহ ১২ দেশের সাতান্ন জন খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয় জে-৩০ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সাতদিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের এ আসর শুক্রবার পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।

টুর্নামেন্টের বালিকা দ্বৈত খেলায় চীনের তিয়ানান ডং ও ঝিকান ইয়াং কে পরাজিত করে একই দেশের হানিয়ু ওয়াং ও ইয়াং ঝিজিয়ে এবং বালক দ্বৈত খেলায় ভারতের শানমুগাসুন্দারাম ও আর্য থিরুম‚র্তিকে পরাজিত করে থাইল্যান্ডের লিকুল আরিয়াপল ও নাপাত পাত্তালার্টনাপন চ্যাম্পিয়ন হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্স এর আহবায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ন‚র আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বাংলাদেশ টেনিস ফেডারেশননের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান পুটনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির