ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:৩৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৬:১৫:৫৮ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার নগরীতে বর্ণাঢ্য র‌্যালী, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে মতিহার থানার অক্ট্রয়মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহানগরীর কাজলা ও তালাইমারী ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরী মাঠে সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় দুটি দল অংশ নেয় এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র দল বিজয়ী হয়।

আলোচনা সভায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম আব্দুল মুগণী নীরো বলেন, প্রত্যেক বছরের মতো এ বছরও আমরা রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সকল সাংবাদিকরা খেলাধুলা ও আনন্দে মেতে উঠেছেন, যা এক ভিন্নধর্মী পরিবেশ তৈরি করেছে। আগামীতেও আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর ধারা অব্যাহত থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ‘বাংলার বিবেক’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকতায় তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ভোক্তা সবচেয়ে বেশি। তাই সাংবাদিকতার সম্ভাবনাও বিশাল। তবে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য ছোট বিষয়কে বড় করে দেখানো উচিত নয়। তিনি দেশের কল্যাণে ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের সামাজিক কর্মকান্ডে আরও বেশি অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের আলম রাজন, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক এবং ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ বিপুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ আলী পুলক, তাহাসীনুল আমীন রাহী, কাওসার মাহমুদ, মনোয়ার হোসেন উৎপল, সারোয়ার জাহান বিপ্লব, আকাশ সরকার, আহম্মদ মোস্তফা শিমুল, মোঃ পারভেজ ইসলাম, মোঃ আক্তারুজ্জামান বাবুল, আবির শেখ, মোঃ রানা, মোঃ মোমিন, হৃদয় পারভেজ, মোঃ রবিউল ইসলাম, আতিকুর রহমান মন্টু, মোঃ শাহজাহান, মোঃ রুবেল ইসলাম, মোঃ বাপ্পি, মোঃ হাশেম, শ্রী প্রশান্ত সরকার, মোঃ সাহেব আলী, সৈয়দ হাসান জামান, রাজশাহীর সময় অফিসের দপ্তর সম্পাদক মোঃ মামুম, পিয়াস আলী, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু