ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

রাজশাহীতে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু, আহত আরও একজন

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০২:৩২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০২:৩২:২৮ অপরাহ্ন
রাজশাহীতে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু, আহত আরও একজন রাজশাহীতে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু, আহত আরও একজন
রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান বাদশা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর পবা উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অধ্যাপক শিব শংকর রায় ও অধ্যাপক আসাদুজ্জামান বাদশা একটি মোটরসাইকেলে করে মাছ ধরার উদ্দেশ্যে মোহনপুরের দিকে যাচ্ছিলেন। পথে নওহাটা আনসার ক্যাম্পের কাছে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অধ্যাপক আসাদুজ্জামান বাদশা গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর একটি বালু বোঝাই ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। 

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং ঘাতক যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক