ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

​পাবনাতে আট লক্ষ শিশুকে প্রদান করা হবে টাইফয়েড টিকা -সিভিল সার্জন

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:৩৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:৩৩:২২ পূর্বাহ্ন
​পাবনাতে আট লক্ষ শিশুকে প্রদান করা হবে টাইফয়েড টিকা -সিভিল সার্জন ​পাবনাতে আট লক্ষ শিশুকে প্রদান করা হবে টাইফয়েড টিকা -সিভিল সার্জন
শিশুকে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে পাবনা জেলায় প্রায় আট লক্ষ শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলাটির সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পাবনা জেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিস আয়োজিত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
 
একটি সুস্থ জাতি গঠন এবং আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে সিভিল সার্জন বলেন, পাবনার ২ হাজার ৯৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এবং স্কুল পর্যায়ে বাদপড়াদের জেলার ১ হাজার ৮৬০টি ইপিআই টিকাদান কেন্দ্রে নির্ধারিত দিনে টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
 
পাবনা সিনিয়র তথ্য অফিসার মো. সামিউল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবীর এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদুল বারী বক্তৃতা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার