ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে মিডিয়াকর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:২৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:২৬:১৪ পূর্বাহ্ন
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে মিডিয়াকর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে মিডিয়াকর্মীদের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে সভাপতি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে চাই। তিন হাজার টাকা মূল্যের টিকা সরকার বিনামূল্যে দিচ্ছে দেশের শিশুদের সুরক্ষিত করার জন্য। সাংবাদিকদের মাধ্যমে এই টিকাদানের প্রচার প্রচারণা আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং রেজিস্ট্রেশনের হারও বৃদ্ধি পাবে সেটিই আমরা প্রত্যাশা করি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ২০১৭ সাল থেকে দেশে বেসরকারিভাবে এই টিকা গ্রহণ কার্যক্রম চালু আছে। এই টিকা নিরাপদ ও কার্যকর। জেলায় ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। টাইফয়েড জ্বরে প্রতিবছর মৃত্যুবরণকারীর মধ্যে শতকরা ৬৮ ভাগই শিশু। তাই, সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সব শিশুকে সুরক্ষিত করতে এই কার্যক্রম হাতে নিয়েছে।

সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত মিডিয়াকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর রাজশাহী এবং নাটোর প্রতিনিধি ডা. মো. আব্দুল মতিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড