ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

থলপতি বিজয়ের বাড়িতে রাখা হয়েছে বোমা! ছুটল ‘বম্ব স্কোয়াড’

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৯:১০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৯:১০:৪৪ অপরাহ্ন
থলপতি বিজয়ের বাড়িতে রাখা হয়েছে বোমা! ছুটল ‘বম্ব স্কোয়াড’ থলপতি বিজয়ের বাড়িতে রাখা হয়েছে বোমা! ছুটল ‘বম্ব স্কোয়াড’
তামিলাগা ভেটরি কাজ়াগম-এর (টিভিকে) প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় হইচই পড়ে যায় গোটা দেশে। এই ঘটনার পর নিহতদের পরিজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শীঘ্রই করুরে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা। এ ছাড়াও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু থামছে না অশান্তি। এ বার, অভিনেতার বাড়িতে বোমা রাখা হয়েছে বলে এল হুমকি ফোন।

খবর, রাত তিনটে নাগাদ একটি ‘ভয়েস মেল’ আসে তাঁর কাছে। সেখানে জানানো হয়, অভিনেতার চেন্নাইয়ের বা়ড়িতে নাকি বোমা আছে। তড়িঘড়ি পুলিশকে খবর দিলে ‘বম্ব স্কোয়াড’ অভিনেতার বাড়িতে আসে। তন্নতন্ন করে বাড়ির তল্লাশি চালানো হয়। যদিও কিছুই পাওয়া যায়নি অভিনেতার বাড়ি থেকে। প্রথমে বাড়ির বাইরে তল্লাশি চালানো হয়। পরে অভিনেতার বাড়ির অন্দরেও তল্লাশি চালায় পুলিশ।

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন। সে রাজ্যের পুলিশ সূত্রে খবর, মাত্র ১০ হাজার মানুষ ধরতে এমন স্থানে প্রায় ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও ঠিকমতো মানা হয়নি। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বিজয়। এই দুর্ঘটনার জন্য তিনি যে অত্যন্ত ব্যথিত, সে কথাও জানিয়েছেন। বিজয় বলেন, ‘‘অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে আছি, থাকব।’’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক