ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মোবাইল কিনে দেননি স্বামী, নিজেকে শেষ করে দিলেন স্ত্রী

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৮:১৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৮:১৮:২৬ অপরাহ্ন
মোবাইল কিনে দেননি স্বামী, নিজেকে শেষ করে দিলেন স্ত্রী মোবাইল কিনে দেননি স্বামী, নিজেকে শেষ করে দিলেন স্ত্রী
বগুড়ার ধুনটে স্বামীর কাছে মোবাইল কেনার বায়না ধরে না পেয়ে আইরিন জাহান (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার স্বামীর বাড়ি থেকে আইরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ।

নিহত আইরিন জাহান উপজেলার বথুয়াবাড়ি গ্রামের সাদিক হাসানের স্ত্রী।

স্থানীয়রা জানান, আইরিন ও তার স্বামী সাদিক হাসান জীবিকার তাগিদে প্রায় ছয় মাস ধরে ঢাকার আশুলিয়া কাঠগাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সাদিক আশুলিয়ায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস ধরে আইরিন তার স্বামীর কাছে একটি মোবাইল কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সাদিক স্ত্রীকে ফোন কিনে দিতে পারেননি। তিনি তার স্ত্রীর কাছে এক মাস সময়ও চেয়েছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারেননি আইরিন।

মঙ্গলবার বিকেলে সাদিক অটোভ্যান চালানোর জন্য বাসার বাইরে গেলে, আইরিন নিজ ঘরের ভেতরে ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে সাদিক স্ত্রীর মরদেহ নিয়ে রাতেই গ্রামের বাড়ি ফিরে আসেন।

এ বিষয়ে ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে আইরিনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার