ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

বাবা-মাকে মেরে পুঁতে রেখেছিল ছেলে

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৮:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৮:০০:১৩ অপরাহ্ন
বাবা-মাকে মেরে পুঁতে রেখেছিল ছেলে বাবা-মাকে মেরে পুঁতে রেখেছিল ছেলে
ময়মনসিংহের ত্রিশালে নিজের মাকে গলা টিপে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই একমাত্র সন্তান। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে শোবার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার বাসকুরি গ্রামে মা বানুয়ারা বেগমকে গলা টিপে ও রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু।

পরে নিজ শোবার ঘরেই তাদের মরদেহ মাটিচাপা দেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে রাজু নিজেই বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বোনদেরকে শ্বশুরবাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসে। দুপুরে এলাকাবাসী ও বোনেরা খোঁজাখুঁজি করে ঘরে ঢুকলে মাটির গর্ত দেখতে পান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ছেলেকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়।

ত্রিশাল থানা পুলিশ জিজ্ঞেস করলে তিনি নিজেই বাবা-মায়ের হত্যার বর্ণনাসহ নিজেই পুঁতে রাখা জায়গা দেখিয়ে দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

মৃতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, মোহাম্মদ আলী স্থানীয় কৃষিকাজ ও মাছ ব্যবসার জড়িত ছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি। তার ছেলে রাজু অনলাইন জুয়ায় আসক্ত।

তিনি টাকার জন্য বিভিন্ন সময় বাবা-মায়ের ওপর অত্যাচার করতেন। মাসখানেক আগে তার অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ