ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ

পোরশায় বাগানে পড়ে ছিল হাত-পা বাঁধা মাদরাসা ছাত্রীর মরদেহ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫৪:৪১ অপরাহ্ন
পোরশায় বাগানে পড়ে ছিল হাত-পা বাঁধা মাদরাসা ছাত্রীর মরদেহ পোরশায় বাগানে পড়ে ছিল হাত-পা বাঁধা মাদরাসা ছাত্রীর মরদেহ
নওগাঁর পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের একটি আমবাগানে হাত-পা বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশুকন্যার মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কুশারপাড়া মাদরাসার ছাত্রী ছিল।

শিশুটির বাবা আশরাফুল ইসলাম জানান, সকালে মক্তব থেকে ফিরে সে বাড়িতে বই রেখে খেলতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। দুপুর সাড়ে ১১টার দিকে পাশের হিরাডাঙ্গা গ্রামের এক নারী সেফালী বেগম, আমবাগানে ঘাস কাটতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, শিশুটির হাত-পা বাঁধা ছিল এবং মরদেহটি অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। গলায় কালো দাগ ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ধর্ষণের বিষয়টি এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার সঠিক কারণ উদ্ধারে ইত্যেমধ্যে একাধিক টিম কাজ শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ